ফেসবুক-ইউটিউবে যা খুশি তাই প্রচার করতে পারবে না: ডাক ও টেলিযোগাযোগ
২৯ জুন ২০১৯, ০৩:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
সেপ্টেম্বরের পর ফেসবুক, ইউটিউবে হস্তক্ষেপ করার ক্ষমতা অর্জন করার পর থেকে ফেসবুক-ইউটিউবে যা খুশি তাই প্রচার করা যাবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আজ শনিবার (২৯ জুন) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মোস্তফা জব্বার বলেন, রাষ্ট্রের এখন সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে রাষ্ট্র ইচ্ছে করলে যে কোনও ওয়েবসাইটকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। এটি আমাদের একটা বড় অর্জন। বিশেষ করে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমরা এই সক্ষমতা অর্জন করেছি। যে জায়গায় সংকট তা হলো সোশ্যাল মিডিয়াতে যখন স্ট্যাটাস দেওয়া হয়, অথবা ভিডিওগুলো প্রচার করা হয়, সেগুলোর ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়ে ওঠে না। এর প্রধান কারণ হচ্ছে, ফেসবুক কিংবা ইউটিউব মার্কিন প্রতিষ্ঠান। তারা আমেরিকান কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুসরণ করে পরিচালনা করে থাকে বিধায় আমরা হস্তক্ষেপ করতে পারি না।
তিনি আরো বলেন, সুখবর হলো, আমরা আশা করছি সেপ্টেম্বর মাসের পর এক্ষেত্রেও আমরা সরাসরি হস্তক্ষেপ করার ক্ষমতা অর্জন করবো। অর্থাৎ কেউ ইচ্ছা করলেই ফেসবুক-ইউটিউবে যা খুশি তাই প্রচার করতে পারবে না। বিশেষ করে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেই সক্ষমতা অর্জন করেছে, এটা গর্ব করার বিষয়।
এর আগে মোস্তাফা জব্বার ২০ হাজারেরও বেশি পর্ন সাইট ও বেটিং সাইট বন্ধের কথা উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা