হার্টের ছিদ্র: রিমার চিকিৎসার দায়িত্ব নিলো বেলাব ফেসবুক গ্রুপ
১৮ অক্টোবর ২০২২, ০৬:২৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম
বেলাব প্রতিনিধি:
অর্থের অভাবে হার্টের ছিদ্র রোগের চিকিৎসাসেবা নিতে না পারায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন রিমা আক্তার। অনলাইনে এমন খবর ছড়িয়ে পড়লে তার চিকিৎসা খরচের দায়িত্ব নিলো ফেসবুকভিত্তিক "চলো গড়ি বেলাব গ্রুপ"।
রিমা আক্তার বেলাব উপজেলার বেলাব ইউনিয়নের বেলাব গাংকুল পাড়ার রাজমিস্ত্রী মোঃ নাহিদ মিয়ার স্ত্রী।
রিমা আক্তারের স্বামী মোঃ নাহিদ মিয়া জানান, তার নিজের কোন জমিজমা নেই। রাজমিস্ত্রীর কাজ করে কোনমতে সংসার চালান। তাদের সংসারের ২ বছরের একটি মেয়ে আছে। এমতাবস্থায় তিনি নিরুপায় হয়ে বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন।
রিমা আক্তারের এই খবর বিভিন্ন অনলাইন ও ফেসবুকে ছড়িয়ে যাওয়ার পর ১৬ অক্টোবর রিমা আক্তারকে দেখতে যান "চলো গড়ি বেলাব গ্রুপের" এডমিন প্যানেলের সদস্যরা । তারা রিমা আক্তারের খোঁজখবর নেন। পরে চিকিৎসার খরচ ও ব্যয়ভারের দায়িত্ব "চলো গড়ি বেলাব গ্রুপ" বহন করবে বলে তার পরিবারকে আশ্বাস দেন। পাশাপাশি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।
"চলো গড়ি বেলাব গ্রুপের" এডমিন মোঃ আতিক খোকন বলেন, আমরা অনলাইন ও ফেসবুকে অবহিত হই রিমা আক্তার টাকার অভাবে হার্টের ছিদ্র অপারেশন করতে পারছেন না। এটা দেখে "চলো গড়ি বেলাব গ্রুপের" এডমিন প্যানেলের সাথে বসে কথা বলে সকলের সহযোগীতা নেয়া হয়। এডমিন প্যানেলের সদস্যরা অনলাইন এবং অফলাইন সব মিলে এক লাখ দশ হাজার টাকা রোগীর হাত তুলে দিতে পেরেছি। রিমাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন শিশু ও মহিলা মিরপুর ১ এ ভর্তি করানো হয়েছে। এই সপ্তাহের মধ্যেই রিমার অপারেশন হবে ইনশাল্লাহ।
বিভাগ : জীবনযাপন
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর