ওমরাহ হজ পালনে নতুন নির্দেশনা জারি
০৬ জানুয়ারি ২০২২, ০৬:১৯ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম
জীবনযাপন ডেস্ক:
ওমরাহ হজ পালনে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। বুধবার (৬ জানুয়ারি) সৌদি গেজেটে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় টুইটারে নতুন নির্দেশনা জারি করে।
টুইট বার্তায় দেয়া নির্দেশনায় বলা হয়, প্রথমবার ওমরাহ পালন শেষে দ্বিতীয়বার ওমরাহ পালনে ইচ্ছুকদের ইটামারনা বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে ফের আবেদন করতে হবে। ১০ দিন পর তাদের ওমরাহ পালনে অনুমতি দেয়া হবে।
এদিকে, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে মক্কা ও মদিনায় আবারও সামাজিক দূরত্বের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সৌদি সরকার ঘরের ভেতরে ও বাইরে সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে।
এর সঙ্গে মিলিয়ে মক্কা ও মদিনাতেও একই বিধান চালু করা হয়েছে। সৌদি আরবে গত মাসে করোনার সংক্রমণ এক লাফে অনেক বেড়ে গেছে। বুধবার সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ৭৪৪ জন নতুন করোনা রোগী শনাক্ত করেছে। গত বছর আগস্টের পর এটি ছিল সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা।
বিভাগ : জীবনযাপন
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ