আগামী বছরের শুরুতে পুনরায় চালু হতে পারে ওমরাহ পালন
১৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৪ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম
জীবনযাপন ডেস্ক:
আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর জারিকৃত নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নিচ্ছে সৌদি সরকার। এর ফলে আগামী বছরের শুরু থেকে ওমরাহ পালন পুনরায় চালু হতে পারে। মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রায় ৬ মাস সৌদি আরবে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ছিল। ১৫ সেপ্টেম্বর থেকে তা আংশিকভাবে তুলে নেয়া হচ্ছে।
তবে সব ধরনের নিষেধাজ্ঞা কবে তুলে নেয়া হবে সে বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আকাশপথ, স্থল এবং সমুদ্রপথে সব ধরনের নিষেধাজ্ঞা আগামী বছরের জানুয়ারি থেকেই তুলে নেয়া হবে।
দীর্ঘদিন ধরেই সৌদিতে ওমরাহ স্থগিত রাখা হয়েছে। আস্তে আস্তে এই প্রক্রিয়া স্বাভাবিক হতে শুরু করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া বিভিন্ন দেশে থাকা সৌদি নাগরিকরাও জানুয়ারি থেকে স্বাভাবিকভাবেই সৌদিতে যাওয়া-আসা করতে পারবেন।
এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর থেকে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে। এদিকে, কর্তৃপক্ষের এমন ঘোষণায় বিদেশে লেখাপড়া করছেন এমন সৌদি শিক্ষার্থীদের মধ্যেও কিছুটা স্বস্তি মিলেছে।
কারণ স্কলারশীপ পাওয়া শিক্ষার্থী, মেডিক্যাল ফিলোশিপ প্রোগ্রামের প্রশিক্ষণার্থীরা অন্যান্য দেশেও ভ্রমণ করতে পারবেন। বিশেষ কিছু ক্ষেত্রে সৌদির বাইরে থাকা লোকজনও তাদের পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাত করার অনুমতি পাবেন।
১৫ সেপ্টেম্বর থেকেই আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নাগরিক এবং সৌদির বাসিন্দা নন কিন্তু ইকামার অনুমতি আছে এমন নাগরিক এবং ভ্রমণ ভিসায় সৌদিতে প্রবেশ করা যাবে।
তবে করোনামুক্ত বা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কেউ সৌদিতে প্রবেশের অনুমতি পাবেন না বলে জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। এমনকি এই নেগেটিভ সার্টিফিকেট দেশটিতে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে ইস্যুকৃত হতে হবে।
এছাড়া ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে যেমন সরকারি, সেনাবাহিনী এবং বিদেশি দূতাবাসের কর্মী এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রয়োজন এমন লোকজনও মঙ্গলবার থেকে সৌদিতে প্রবেশ এবং সৌদি থেকে অন্য দেশে যাতায়াত করতে পারবেন।
বিভাগ : জীবনযাপন
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার