রায়পুরায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ
২৯ এপ্রিল ২০২৩, ০৭:২০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় শ্রমিক সংকটে থাকা কৃষকদের ক্ষেতের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (২৯ এপ্রিল) উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জাচর এলাকার কৃষক মো. বজলুর রহমান ভূঁইয়ার প্রায় ৩ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দেয় নরসিংদী তাঁত বোর্ড শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
তাঁত বোর্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহাত আহমেদ এর নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্রলীগের ২০ জন নেতাকর্মীর সহযোগিতায় এ ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কৃষক মো. বজলুর রহমান ভূঁইয়া জানান, ধান কাটা শ্রমিক ও অর্থ সংকটে ক্ষেতের পাকা ধান নিয়ে চিন্তিত ছিলাম। বিষয়টি জানতে পেরে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে ক্ষেতের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিল। তাদের এমন উদ্যোগ প্রশংসার দাবী রাখে।
তাঁত বোর্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহাত আহমেদ বলেন, প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ কেন্দ্রীয় নির্দেশনায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল হক রিমন এর নেতৃত্বে পুরো জেলায় ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন। তারই অংশ হিসেবে আজকে আমরা নরসিংদী তাঁত বোর্ড কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা অসহায় গরিব কৃষকের পাশে দাঁড়িয়েছি।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল