মনোহরদীতে শীতকালীন সবজি চাষে ব্যস্ততা কৃষকদের
২৮ নভেম্বর ২০১৯, ০৭:২২ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম
মাহবুবুর রহমান, মনোহরদী:
লোকসান থেকে বাঁচার আশায় নরসিংদীর মনোহরদী উপজেলার সবজি চাষিরা আগাম শীতকালীন সবজি চাষ করছেন। এ বছর বৃষ্টি কম হওয়ায় উঁচু জমিতে শীতকালীন বিভিন্ন জাতের সবজির চারা আগ্রহ নিয়ে রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষীরা। প্রতি বছরের মতো এবারেও মনোহরদীর আগাম শীতকালীন সবজি বিক্রি হবে দেশের বিভিন্ন জেলায়।
সবজি চাষীরা বলেন, সবজির কদর সব সময় সারাদেশেই রয়েছে, তবে তা আগাম চাষে লাভ বেশি। আধুনিক পদ্ধতি ব্যবহার করলে কীটনাশক মুক্ত সবজি চাষ করা সম্ভব। আমরা সেই পদ্ধতিই অনুসরণ করার চেষ্টা করছি। এতে সবজির গুণগতমান ভাল থাকে এবং চাহিদাও বেশি থাকে বলে জানান তারা।
কৃষক এমদাদুল ইসলাম বলেন, সবজির চারা রোপণের আগে জমি তৈরি করে কিছুদিন রাখা হয়। এতে চারাগুলো রোগবালাই প্রতিরোধের ক্ষমতা সঞ্চয় করে এবং গাছগুলো সবল হয়। এ বছর বৃষ্টি কম হওয়ায় চারাগুলো নষ্ট হয়নি। ফলে উৎপাদন খরচ কিছুটা কম হওয়ার আশা করছি।
তারাকান্দী গ্রামের সবজি চাষী কামরুল ইসলাম জানান, তিনি ফুলকপি, মুলাবীজ ও লাউ বীজ রোপণ করেছেন। ক্ষেতের নমুনা দেখে ফলন আশানুরুপ ফলন হবে বলে ভাবছেন। এ বছর দুই বিঘা জমিতে সবজি চাষ করেছেন তিনি।
মনোহরদী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক বলেন, কৃষকরা যে ফসলে মুনাফা পায় সেটাতেই ঝুঁকে পড়েন। তাই কৃষকরা আগাম সবজি চাষে ঝুঁকেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, কৃষি বিভাগের লোকজনের নিয়মিত মনিটরিংয়ে আধুনিক পদ্ধতির ব্যবহার বেড়েছে। আর এই আধুনিক পদ্ধতিতে চাষাবাদর ফলে উৎপাদন বাড়ায় কৃষকের মুনাফাও বেড়েছে কয়েকগুণ।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা