হাড়িধোয়া নদীর কচুরিপানা অপসারণ শুরু
২৫ জানুয়ারি ২০২৫, ০৩:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দূষণের শীর্ষ তালিকায় থাকা নরসিংদীর হাড়িধোয়া নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ফেরাতে কচুরিপানা অপসারণ শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার সকালে ভেলানগর ব্রীজ ও কারারচর এলাকায় ৬ শত শ্রমিকের মাধ্যমে কচুরিপানা অপসারণ কাজ শুরু করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জানান, হাড়িধোয়া নদীর নরসিংদী জেলা অংশের ৩৭ কিলোমিটার ব্যাপক দূষণের কবলে। নদীর স্বাভাবিক অবস্থা দূরের কথা পানি পর্যন্ত দেখা যাচ্ছে না। এতে জীববৈচিত্র ধ্বংস হওয়াসহ পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।
তিনি বলেন, ঐতিহ্যবাহী এ নদীটির স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে আনাসহ দূষণমুক্ত করণের জন্য দুটি অংশে ৬ শত শ্রমিক দিয়ে কচুরিপানা অপসারণ শুরু করা হয়েছে। পানির গতিপ্রবাহ বৃদ্ধিসহ নদীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রাথমিকভাবে কচুরিপানা অপসারণ শুরু হয়েছে। এর আগে নদী তীরের বর্জ্য অপসারণ কর্মসূচীও করা হয়েছে। নদীর স্বাভাবিক জীব-বৈচিত্র ফিরিয়ে আনতে এবং দূষণরোধে সবরকম প্রচেষ্টা চালানো হবে। কচুরিপানা অপসারণের মাধ্যমে আমরা সেটা শুরু করেছি।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাশ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান সরকারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) উদ্যোগে দেশের ৫৬টি প্রধান নদ-নদীর দূষণ নিয়ে বছরব্যাপী গবেষণাকর্মে ওঠে আসা তথ্যমতে, সবচেয়ে বেশি দূষণের তালিকায় থাকা ৩ নদীর মধ্যে রয়েছে নরসিংদীর হাড়িধোয়া নদী।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ