বেলাবতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
০৫ মার্চ ২০২১, ০৭:২৮ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০২:০৯ এএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে পুকুরের পানিতে ডুবে শামিউল ইসলাম ফুয়াদ (৪) ও লিজা আক্তার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু দুজন সম্পর্কে চাচাত ভাই বোন। নিহত শামিউল ইসলাম ফুয়াদ বীর বাঘবের গ্রামের শাহাদত হোসেনের ছেলে ও লিজা আক্তার একই গ্রামের মোঃ মনির হোসেনের মেয়ে। শুক্রবার (৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের টান পাঁড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত শিশুদের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শিশু ফুয়াদ ও লিজা খেলতে বের হয়। পরে দীর্ঘ সময় ধরে না পেয়ে পরিবারের লোকজন শিশু দুটিকে খুঁজতে বের হয়। এসময় একই গ্রামের সিরাজ মিয়ার পুকুর পাড়ে শিশু লিজার জুতা দেখতে পেয়ে পুকুরে তল্লাশি চালানোর সময় প্রথমে শিশু লিজা ও পরে ফুয়াদকে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এসময় তাদেরকে উদ্ধার করে দ্রুত বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
বাজনাব ইউপি চেয়ারম্যান খন্দকার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাচ্চা দুটি পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা