বেলাবতে ইউপি সদস্যের বাড়িতে ককটেল বিস্ফোরণ, দুই ককটেল উদ্ধার
০৮ মে ২০২১, ০৮:০৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ এএম
বেলাবো প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য কামরুন্নাহারের বাড়ির আঙ্গিনাতে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে বেলাব থানা পুলিশ। শনিবার (৮ মে) ভোরে উপজেলার আমলাব ইউনিয়নের দক্ষিণ বটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ইউপি সদস্য কামরুন্নাহার এর বাড়ির আঙ্গিনায় বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। এঘটনায় ওই পরিবারসহ আশেপাশের এলাকায় আতংক সৃষ্টি হয়। এ সময় আরো দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় ঘটনাস্থল থেকে পাওয়া যায়। খবর পেয়ে বেলাব থানা পুলিশ, নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ রায় ঘটনাস্থল পরিদর্শন করে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিস্ক্রিয় করেছে।
ইউপি সদস্য কামরুন্নাহার জানান, প্রতিবেশী শহিদুল্লাহ পাঠানের সাথে তার পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ও মামলা চলে আসছে। এই বিরোধের জেরে তার ছেলে হুমায়ুনকে মেরে ফেলার উদ্দেশ্যেই এ ককটেল ঘটনা ঘটাতে পারে বলে ধারণা তার।
শহিদুল্লাহ পাঠান বলেন, তাদের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ ও মামলা রয়েছে এ তথ্য সঠিক। কিন্তু ককটেল বিস্ফোরণের এ ঘটনা কারা ঘটিয়েছে তা আমরা জানি না। আমাদের বিরুদ্ধে এটা মিথ্যা অভিযোগ।
বেলাব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাফায়েত হোসেন পলাশ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দুটি ককটেল উদ্ধার করে নিস্ক্রিয় করেছি। এখনো পর্যন্ত এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা