বেলাবতে খেলাধুলার জন্য মিনি স্টেডিয়াম তৈরি করা হবে: শিল্পমন্ত্রী
২৯ মে ২০২১, ০৫:৪৯ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ১২:১৬ এএম
শেখ আব্দুল জলিল:
নরসিংদীর বেলাবতে খেলাধুলার জন্য মিনি স্টেডিয়াম তৈরি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সাংসদ ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। শনিবার (২৯ মে) সকালে বেলাবতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অ-১৭) ২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী একথা জানান। বেলাব সরকারী পাইলট মর্ডান হাইস্কুলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
শিল্পমন্ত্রী বলেন, খেলাধুলা শিশুদের সুপ্ত মেধা বিকাশে সাহায্য করে। শিশুদের শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম হল খেলাধুলা। খেলাধুলাই একমাত্র সুস্থ শরীর গঠন, সুন্দর ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক বিকাশে কার্যকরী ভূমিকা পালন করে। বঙ্গবন্ধু ছিলেন খেলাপ্রেমী বর্তমান প্রধানমন্ত্রীও খেলাপ্রেমী বলে উল্লেখ করেন তিনি।
এসময় শিল্পমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোসহ খেলাধুলায়ও অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় বেলাব-মনোহরদীতেও উন্নয়ন করা হচ্ছে।
এছাড়াও মেগা প্রকল্পের কাজগুলো দ্রুতই শেষ করা হবে যাতে উন্নয়ন দৃশ্যমান হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে শিল্পমন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে তিনি ১১৮ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক নির্মিত মরজাল-পোড়াদিয়া সড়ক ও স্থানীয় এলজিইডি কর্তৃক ৯ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মানাধীন বারৈচা-বেলাব সড়কের সংস্কার কাজ ঘুরে দেখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জমান জাহাঙ্গীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলাল হোসেন, থানার অফিসার ইনচার্জ মোঃ সাফায়েত হোসেন পলাশ, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খাঁন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, জেলা পরিষদের সদস্য এডভোকেট মোহাম্ম্দ শহীদুল্লাহ শহীদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফ উদ্দীন খাঁন মোমেন, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মেরাজ মাহমুদ ও ইশরাত জাহান তামান্না, চরউজিলাব ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, সররাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন স্বপন, বিন্নাবাইদ ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তুফা গোলাপ, পাটুলী ইউপি চেয়ারম্যান ইফরানুল হক ভূইয়া জামানসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা