বেলাবতে অটোরিক্সা চালক হত্যার ঘটনায় জড়িত ৪ জন গ্রেপ্তার
২৬ জানুয়ারি ২০২৫, ০৪:৪৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে কাঞ্চন মিয়া (৬২) নামের এক চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই এর ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআইয়ের পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান।
গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদীর মনোহরদী ও বেলাব থানা এলাকার মোঃ ইয়াকিন খান (৪৬), রাশিদা বেগম (৩৫), মোঃ কবির হোসেন (২৮) এবং ইমরান মিয়া (২২)। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মনোহরদী থানার ডোমনমারা গ্রামের অটোরিক্সা চালক কাঞ্চন মিয়া গত ২১ জানুয়ারি অটোরিক্সাসহ বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ২২ জানুয়ারি সকালে বেলাব থানাধীন বিন্নাবাইদ বিএম কলেজ সংলগ্ন রাস্তার পাশে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি কাঞ্চন মিয়ার বলে শনাক্ত করলেও তার অটোরিক্সাটি পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রিনা বেগম বেলাব থানায় মামলা করেন।
মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত ও অভিযান শুরু করে পিবিআই। গত ৩ দিন নরসিংদী, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থান থেকে তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় অভিযান চালিয়ে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
নরসিংদী পিবিআইয়ের পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান বলেন, গ্রেপ্তারকৃতরা চায়ের সাথে নেশাজাতীয় পদার্থ মিশিয়ে কাঞ্চন মিয়াকে অজ্ঞান করে হত্যা করে তার অটোরিক্সা নিয়ে পালিয়ে যায় বলে স্বীকার করেছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর পর তারা আদালতে ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি