বেলাবোতে বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত
২৯ জানুয়ারি ২০২৫, ০৮:২৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ এএম
বেলাবো প্রতিনিধি:
নরসিংদীর বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। আজ বুধবার (২৯ জানুয়ারি) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছোট ভাই প্রদ্বীপ চন্দ্র সরকারের (৬২) মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের গলগলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রদ্বীপ চন্দ্র সরকার গলগলিয়া গ্রামের জীতেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, বড় ছেলে কৃষ্ণ চন্দ্র সরকার (৭০) ও ছোট ছেলে প্রদ্বীপ চন্দ্র সরকারের (৬২) মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকার ছোট ভাই প্রদ্বীপ চন্দ্র সরকারের মাথায় কোদাল দিয়ে কোপ দেয়। এতে আহত প্রদ্বীপ চন্দ্র সরকারকে প্রথমে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে আরতি চন্দ্র সরকার বাদী হয়ে কৃষ্ণ চন্দ্র সরকার ও তার স্ত্রী অঞ্জনা রানীকে আসামী করে বেলাবো থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই ও তার পরিবার পলাতক রয়েছে।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় বেলাব থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের মেয়ে। আসামী পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা