বিএনপি নেতা বেলাব উপজেলা চেয়ারম্যান বিপ্লব গ্রেপ্তার
২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৩ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৮ এএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লবকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বিপ্লবের বিরুদ্ধে বেলাব থানায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ও নৌকা প্রতিকের পোষ্টারে অগ্নিসংযোগের অভিযোগে মামলা রয়েছে। এ মামলায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফার রাজধানীর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাকে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয় ভবনের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
এরপর বেলাব থানা পুলিশ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত আগামি ১ জানুয়ারি রিমান্ড শুনানীর দিন ধার্য করে উপজেলা চেয়ারম্যান বিপ্লবকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি