বেলাবতে মাছ ধরতে গিয়ে নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
৩০ জুন ২০২০, ০৮:২৯ পিএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মোস্তাক আহম্মেদ নাদিম (১৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার পোড়াদিয়া বাজারের পূর্বপাশে আড়িয়াল খাঁ নদে এ ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসা ছাত্র উপজেলার পাটুলী ইউনিয়নের চন্ডিপাঁড়া গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে ও পোড়াদিয়া বিএম দাখিল মাদ্রাসার দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, ওই ছাত্র আড়িয়াল খাঁ নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যায়। এসময় তলিয়ে যাওয়ায় তার খোঁজ না পাওয়ায় থানায় খবর দেয় স্থানীয়রা। পরে থানা পুলিশ ফায়ার সার্ভিস সহ ডুবুরিদল নিয়ে গিয়ে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করে।
বেলাব ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঢাকা থেকে ডুবুরির দল এনে নদীতে তল্লাশি চালিয়ে পোড়াদিয়া নতুন ব্রীজের নিকট পানির নীচ থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাফায়াত হোসেন পলাশ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরির দল নিয়ে ঘটনাস্থলে যাই। আড়িয়াল খাঁ নদের পানির নিচ হতে প্রায় ঘন্টাখানেক সময় ধরে ডুবুরিরা তল্লাশি চালিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ব্যাপারে থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী