মনোহরদীতে প্রতিবেশির বাড়ির পাশে পড়েছিল ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে রাসেল আহাম্মেদ (৩৫) নামে এক ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর গ্রামের মফিজ মুহুরীর বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাসেল আহাম্মেদ মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর গ্রামের মৃত মাইনুদ্দিনের ছেলে। তিনি চালাকচর বাজারের মোবাইল ফোনের ব্যবসায়ী ছিলেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বীর আহমদপুর গ্রামের মফিজ মুহুরীর বাড়ির পেছনে রাসেলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান স্থানীয়রা। খবর পেয়ে মনোহরদী থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে কী কারণে, কীভাবে কে বা কারা তাকে হত্যা করেছে নিশ্চিত হতে পারেনি পুলিশ। মরদেহটির সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যার দিকে রাসেল আহাম্মেদ বাড়ি থেকে বের হন। পরে রাত ১০টার দিকে তার স্ত্রীর সাথে মুঠোফোনে একবার কথা হয়। রাত ১২টা পেরিয়ে গেলেও রাসেল বাড়িতে না ফেরায় কয়েক জায়গায় খোঁজ করেন পরিবারের লোকজন। পরে সকাল ৭টার দিকে প্রতিবেশী মফিজ মুহুরীর বাড়ির পিছনে বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখেন পাশের বাড়ির লোকজন।
এদিকে রাত থেকেই মফিজ মুহুরীর মেয়ে রিতা ও তার স্বামী ট্রাকচালক মাসুম মিয়া পলাতক রয়েছে বলে জানা গেছে।
নিহত রাসেলের স্ত্রী রোজিনা আক্তার বলেন, আমার সন্দেহ হচ্ছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে আমার স্বামীকে তারা হত্যা করল বুঝতে পারছি না। আমাদের সঙ্গে কারও কোন শত্রুতা নেই।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, ঘটনাস্থল থেকে রাসেল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত ছাড়া কোন কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করে মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা