মনোহরদীতে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে নদীর পাড়ে ঘুরতে নিয়ে ধর্ষণের অভিযোগ
২২ মার্চ ২০২৫, ১০:১৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে ঘুরতে যাওয়ার কথা বলে নদীর পাড়ের কলাবাগানে নিয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার নরসিংদী সদর হাসপাতালে নির্যাতিত শিশুটির ডাক্তারী পরীক্ষা সস্পন্ন করেছে পুলিশ।
এর আগে গত শুক্রবার সকালে শিশুটির মা বাদী হয়ে মনোহরদী থানায় এ ঘটনায় মামলা করেন বলে জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার।
উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর গুলমাহমুদ গ্রামের মৃত জাহেদ আলীর পুত্র আজিজুর রহমান আজিকে (৩৫) মামলার আসামী করা হয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে শিশুটির পিতামাতা বাড়িতে ছিলেন না। এসময় আজিজুর রহমান আজি বাড়িতে গিয়ে শিশুটিকে নদীর পাড় থেকে ঘুরিয়ে আনার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আড়িয়াল খাঁ নদীর তীরে নির্জন কলাবাগানের ভিতরে নিয়ে শিশুটির মুখে কাপড় গুজে দিয়ে ধর্ষণ করে আজিজুর। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে শিশুটির রিকশাচালক পিতা বাড়িতে ফিরে এ ঘটনা জানতে পারেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মনোহরদী থানায় খবর দেয়া হলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আজিজুরকে আসামী করে মামলা করেন। আজ শনিবার (২২ মার্চ) সকালে নরসিংদী সদর হাসপাতালে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল জাব্বার জানান, মামলার আসামী গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। অতি দ্রুততম সময়ের মধ্যেই আসামীকে গ্রেপ্তার করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও