মনোহরদীতে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ
১২ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর মনোহরদীতে জান্নাতুল ফেরদৌস তানজিমা (১৪) নামের নবম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়েছে। গত সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে বাড়ী থেকে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ করছেন পরিবারের সদস্যরা।
অপহৃতা ওই ছাত্রী উপজেলার হাফিজপুর তামাককান্দা গ্রামের প্রবাসী ইসমাইল হোসেনের মেয়ে এবং চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পরিবারের লোকজন জানায়, বিদ্যালয়ে আসা যাওয়ার পথে প্রতিবেশী রতন মিয়ার ছেলে আল আমিন স্কুলছাত্রী তানজিমাকে প্রায়ই উত্ত্যক্ত করতো। বিষয়টি জানার পর তানজিমার চাচা আব্দুস সাত্তার বখাটে আল আমিনকে শাসন করেন। এতে সে আরো বেপোরোয়া হয়ে উঠে। গত সোমবার রাতে তানজিমা প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আল আমিন ও বকুল মিয়াসহ ৮-১০ জন মিলে ওই ছাত্রীর মুখ চেপে ধরে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় উঠানোর চেষ্টা করে।
এ সময় তার চিৎকারে ষাটোর্ধ্ব দাদী জাহানারা বেগম ঘর থেকে বের হলে অপহরণকারীরা তাকে বেদম মারপিট করে। এতে তিনি অচেতন হয়ে পড়লে অপহরণকারীরা তানজিমাকে সিএনজিতে উঠিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বৃদ্ধার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। এ অপহরণের ঘটনায় তানজিমার চাচা আব্দুস সাত্তার বাদী হয়ে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত বৃদ্ধা জাহানারা বেগম জানান, ‘প্রতিবেশী বখাটে আল আমিন ও বকুলসহ কয়েকজন লোক আমার নাতনীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। আমি প্রতিবাদ করলে তারা আমাকে মেরে অজ্ঞান করে ফেলে যায়।’
মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ‘স্কুলছাত্রী অপহরণের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আসামীদের দ্রুত গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার