মনোহরদীতে পিতা কর্তৃক প্রতিবন্ধী পুত্র খুনের অভিযোগ
০৪ অক্টোবর ২০২০, ০২:২০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে সাইফুল ইসলাম (২০) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৪ অক্টোবর) সকালে মনোহরদী উপজেলার কামারআলগী এলাকার নিজ গৃহ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত প্রতিবন্ধী সাইফুল ইসলাম ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে। ঘটনার পর থেকে নিহতের পিতা মজিবুর রহমান পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, চার ভাইবোনের মধ্যে বুদ্ধিপ্রতিবন্ধী সাইফুল ইসলাম বাড়িতেই পরিবারের সাথে বসবাস করতো। সকালে তার নিজ কক্ষেই গলাকাটা অবস্থায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনার পর থেকে নিহতের পিতা পলাতক রয়েছে। পুলিশের ধারনা রাতের কোন এক সময় পিতাকর্তৃক পুত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ পলাতক পিতাকে গ্রেপ্তারের চেষ্টার পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ