নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ জন গ্রেপ্তার
১০ জুন ২০২১, ০৫:০০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ জুন) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় নরসিংদী জেলা পুলিশ।
এর আগে মঙ্গলবার (৮ জুন) দিবাগত রাতে সদরের শালিধা এলাকার মদনগঞ্জ রোডে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদীর পলাশ উপজেলার বারারিয়া পাড়ার মৃত কৈলাশ দেবনাথের পুত্র বিজয় দেবনাথ (৪১), শিবপুরের ভিটিপাড়া এলাকার মৃত সালাম খানের পুত্র মোকলেছুর রহমান মুকুল (৫৫), মাধবদীর বালাপুরের নুরুল ইসলামের পুত্র আাকরাম (২১), ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার নিকুঞ্জ দাসের পুত্র সঞ্জীত দাস (৩২), রায়পুরার বাহেরচরের ভিকচান মোল্লার পুত্র রাসেল আহাম্মেদ রাজ (২৭), একই উপজেলার চরসুবুদ্ধি মধ্যপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের পুত্র জুয়েল (২৪), নরসিংদী সদরের করিমপুর গ্রামের মোস্তফা ভুইয়ার পুত্র মোঃ আল আমিন ভুইয়া (১৯), একই গ্রামের মনির হোসেনের পুত্র আফজাল মিয়া (২৩)।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে শালিধা সাকিনস্থ মদনগঞ্জ রোডে আমানত শাহ গ্রুপের নির্মাণাধীন টেক্সটাইল এর উত্তর - পশ্চিম কোণে রাস্তার পাশে ১৬- ১৭ জনের একদল ডাকাত সিএনজি নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে অবস্থান করছে গোপনে এমন সংবাদ পায় পুলিশ। এরপর নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার এর নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করেন।
এসময় আটজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা, ২ টি রামদা, ১ টি চাপাতি , ২ টি দা, ১ টি কাটার, ৩ টি ছােট-বড় ছােড়া, ১ টি স্ক্রু ড্রাইভার এবং রশি উদ্ধার করা হয়।
নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, ডিবি পুলিশের তাৎক্ষণিক অভিযানের ফলে ডাকাতির প্রস্তুতির সময় আসামীদের দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার করা সম্ভব হয়েছে । তাদের সহযোগী পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। তারা প্রত্যেকেই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার