নরসিংদীতে সর্বোচ্চ তিন রক্তদাতাসহ ৮৫ জনকে সম্মাননা
২৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলায় মুমূর্ষ রোগীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক তিন জন রক্তদাতাসহ মোট ৮৫ জন স্বেচ্ছাসেবী রক্তদাতাকে সম্মাননা দেয়া হয়েছে। নরসিংদী ব্লাড ডোনার ফাউন্ডেশন এর প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়। বৃহস্পতিবার সকালে নরসিংদী সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রক্তযোদ্ধাদের সনদপত্র ও পুরষ্কারে ভূষিত করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলো- মুমূর্ষ রোগীদের মধ্যে স্বেচ্ছায় ৮১ বার রক্তদাতা হাসান আল মামুন, ৬০ বার রক্তদাতা ফাহিম সাদেক সৌরভ ও ৫৩ বার রক্তদাতা তারেক আজিজ। এছাড়াও একাধিকবার রক্তদাতা আরও ৮২ জনকে সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম। প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ব্লাড ডোনার ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা ও নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন।
নরসিংদী ব্লাড ডোনার ফাউন্ডেশন এর সভাপতি মো. জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সভাপতি ডাঃ মো. মোজাম্মেল হক (কমল), সাধারণ সম্পাদক ডাঃ মো. সাজেদুল হক, নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, কনসালটেন্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মো. মোস্তফা কামাল খান।
বিভাগ : নরসিংদীর খবর
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি