নরসিংদী বাজারে দিনদুপুরে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই: ৬ জন গ্রেপ্তার
২৪ আগস্ট ২০২৩, ০৭:৪১ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে দিনদুপুরে ছিনতাই হওয়ার একদিন পর ছিনতাই হওয়া স্বর্ণালংকার ও আংশিক টাকা উদ্ধারসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে সদর থানায় এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ এই তথ্য জানান।
এর আগে গতকাল বুধবার দুপুরে নরসিংদী শহরের বড় বাজারের কালিমন্দির এলাকায় আব্দুর রহমান সরকার নামের এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলো- শহরের দত্তপাড়া এলাকার সজিব ওরফে টিভি সজিব (৩২), একই এলাকার রাব্বি সরকার (৩০), কনক মিয়া (৪০), আসাদুজ্জামান ওরফে আবু সুমন (৩৬), ইব্রাহিম ওরফে ইদু (২৪) ও সদর থানার চম্পকনগর এলাকার নূরুল ইসলাম (২৯)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে নরসিংদী বাজারের কালিমন্দির রাস্তায় সদর উপজেলার খোদাদিলা এলাকার বাসিন্দা আব্দুর রহমান সরকার নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা, চেইন, চুড়িসহ ১০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে পালিয়ে যায় ৭ জনের একদল ছিনতাইকারী।
এ ঘটনার পর সদর থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৬ জনকে গ্রেপ্তার করলে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করে। এসময় তাদের কাছ থেকে ধারালো ছুরিসহ ছিনতাইয়ের ৯০ হাজার ৫০০ টাকা ও ৫ ভরি ১১ আনা ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়। ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা