নরসিংদীতে শিক্ষকের বাসা থেকে শিবিরের তিন কর্মী গ্রেপ্তার
২৭ অক্টোবর ২০২৩, ০৩:৪৮ পিএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নরসিংদীর গাবতলী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মকবুল হোসেনের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম ভুঁইয়া।
গ্রেপ্তারকৃতরা হলেন- রায়পুরার বাচ্চু মিয়ার ছেলে মো. বিল্লাল হোসাইম (২২), মনোহরদীর সানা উল্লার ছেলে শফিকুল ইসলাম (১৯) এবং একই উপজেলার আতাউর রহমানের ছেলে আরাফাত (১৯)। তারা সবাই নরসিংদী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কাশেম ভূইয়া বলেন, "নরসিংদীর গাবতলি মাদ্রাসা সংলগ্ন মাদ্রাসার শিক্ষক ও জেলা জামাতের কোষাধ্যক্ষ মকবুল হোসেনের বাড়ি থেকে তিনজনকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়।মামলার ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের ৩ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছেন, আগামী রোববার মামলায় রিমান্ড শুনানি হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন