নরসিংদী রেলস্টেশন থেকে ৬০ বিএনপি নেতা-কর্মী আটক, ইটপাটকেলের জবাবে পুলিশের গুলি
২৮ অক্টোবর ২০২৩, ০১:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনসহ ৬০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে ট্রেনে ঢাকায় যাওয়ার সময় নাশকতার চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানান সদর থানার ওসি আবুল কাশেম ভুইয়া।
এসময় জনগণের জানমাল রক্ষায় পুলিশ শর্টগানের ৬০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বলেও স্বীকার করে ওসি।
ওসি জানান, আটককৃতরা ট্রেন যাত্রীদের তল্লাশীর সময় রেল স্টেশনে এসে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারমুখী হয়ে উঠে। এসময় তাদের প্রতিহত করতে ও জনগণের জানমাল রক্ষায় ৩৫ রাউন্ড গুলি ছুড়ে পুলিশ। আটককৃত ৬০ জনকে যাচাই বাছাই করে প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
এদিকে বিএনপির মহাসমাবেশকে ঘিরে ঢাকামুখী ট্রেন যাত্রীরা ট্রেনে উঠতে না পারাসহ তল্লাশীর মুখে দুর্ভোগে পড়েন বলে জানান। ঢাকা-সিলেট মহাসড়কের জেলার বিভিন্ন স্থানে ৬ থেকে ৭টি চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালিয়েছে পুলিশ। মহাসড়কে ঢাকামুখী গণপরিবহন কম থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। অনেকে লোকাল ছোট যানবাহন বদল করে গন্তব্যে পৌঁছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার