আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না: খায়রুল কবির খোকন
২৫ অক্টোবর ২০২৪, ১১:১৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামীলীগ নিষিদ্ধের দাবি আছে, কিন্তু আমরা নিষিদ্ধ করতে চাই না। আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার করিমপুর খেলার মাঠে করিমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন আরও বলেন, আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আমরা চাই, আগামী দিনে বিএনপি নির্বাচনে যাবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। সেই ভোটাধিকার আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বিএনপি চায় প্রতিপক্ষ সব আসুক। জনগণ আমাদের পক্ষে আছে, আমরা ভয় পাই না। জনগণ যাকে ভোট দেবে তারাই আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে। কিন্তু জোর করে দিনের ভোট রাতে আর হবে না। বিএনপি একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল। যারা সন্ত্রাসে বিশ্বাস করে না, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা মানবাধিকারে বিশ্বাস করি, মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করি, আমরা সংবিধানকে সমুন্নত রাখতে চাই। বিএনপি জনগণের দল, বিএনপি শান্তি চায়। বিএনপি একটি সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে। বিএনপি সবসময় জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে।
করিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান কাজল এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মনিরুল ইসলাম মনির এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বি.জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু সালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা