বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
১৬ জানুয়ারি ২০২৫, ০৩:৩৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
"বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এস.ডি" প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন করেছে রেস্তোরা মালিক সমিতি। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ।
কর্মসূচীতে জেলার ৬ উপজেলার রেস্তোরাঁ মালিক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এসময় রেস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দ বলেন, "বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এস.ডি" প্রত্যাহার করা না হলে হোটেল রেস্তোরা পরিচালনা করা সম্ভব হবে না। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে অতিরিক্ত এসব ভ্যাটের কারণে গ্রাহকদের ওপর বাড়তি চাপ পড়বে। এছাড়া রেস্তোরা পরিচালনা করতে গিয়ে ভ্যাট, ট্যাক্স, বিএসটিআই এর অনুমোদন, কলকারখানা লাইসেন্সসহ বিভিন্ন দপ্তরের লাইসেন্স নিতে গিয়ে বাড়তি ভোগান্তিতে পরতে হয়। গ্রাহকদের ওপর চাপ কমানোসহ রেস্তোরা ব্যবসা পরিচালনা করার জন্য আগের ন্যায় ৫% ভ্যাট বহাল রাখার দাবি জানান তারা।

এসময় বক্তব্য রাখেন, নরসিংদী রেস্তোরা মালিক সমিতির সভাপতি ইকবাল মাহমুদ, সহ সভাপতি মো: নাসির উদ্দিন মোল্লা, আলহাজ্ব জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মলয় কুমার বর্মণ, সাংগঠনিক সম্পাদক মো: মোস্তফা মিয়া, প্রচার সম্পাদক কামরুজ্জামান সরকার, নাসির আহমেদ রিগ্যান প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা