অবস্থান কর্মসূচীতে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচী পালন করছেন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকাল হতে টানা সেখানে অবস্থান করছেন তারা।
এর আগে মঙ্গলবার প্রায় ৪ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান কর্মসূচী শুরু করেন তারা। মঙ্গলবার রাত হতে টানা আজ বুধবার দিনেও চলছে এ কর্মসূচী।
শিক্ষার্থীরা জানান, নিজস্ব ক্যাম্পাস করাসহ নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরে নেয়ার দাবিতে দীর্ঘ ৭ মাস ধরে দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভ-সমাবেশ, মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করছিল শিক্ষার্থীরা। তাদের এ ন্যায় সংগত দাবি না মেনে গত সোমবার এক সপ্তাহের মধ্যে কলেজটির শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালিহাতির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সংযুক্ত হওয়ার নির্দেশনা দেয়া হয়।
কলেজের কার্যক্রম বন্ধ করে নেয়া এমন সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে আরও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়। পরে জনভোগান্তির কথা বিবেচনা করে অবরোধ তুলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দিন ও রাতে টানা সেখানে অবস্থান করবেন বলে জানান তারা।
টাঙ্গাইলে স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের আওতায় নিয়ে পরিচালনা, অস্থায়ী ক্যাম্পাসে নতুন সেশনে ভর্তি কার্যক্রম চালু রাখা, নিজস্ব ক্যাম্পাস প্রতিষ্ঠা করা, শিক্ষক নিয়োগসহ প্রয়োজনীয় দাবি পূরণ না হলে আন্দোলন চলমান থাকবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি