নরসিংদীতে শাহাদাতে কারবালা দিবসে সুন্নী আন্দোলনের সমাবেশ
১৯ জুলাই ২০২৫, ০১:৪৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ১০ মহররম শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশ ও সালাতু সালাম আয়োজন করে বিশ্ব সুন্নী আন্দোলন, নরসিংদী জেলা শাখা।
জেলা সুন্নি আন্দোলনের সভাপতি মিলন মোর্শেদের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন, কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য আহমদ শাহ মোর্শেদ, দপ্তর সম্পাদক মাইনউদ্দিন টিটু, প্রভাষক শাহেদ সরকার, ইঞ্জিনিয়ার সামসুল হক, আবুল কালাম, কাউসার আহম্মেদ, আল আমিন মোল্লা, আশরাফ রনি, শাহাদাত হোসেন, রকিব হাসান, মহিউদ্দিন রায়হান সহ জেলা শাখার প্রতিনিধিবৃন্দ।
এসময় বক্তারা বলেন, নিরাপদ জীবন, নিরাপদ রাষ্ট্র গড়তে হলে মানবতার মুক্তির মহান শহীদ দিবস শাহাদাতে কারবালার দিবসের শিক্ষা নিতে হবে। হিংসা বিদ্বেষ পরিহার করে মানবতার রাষ্ট্র গড়তে হবে। বিশ্বের কোন ধর্ম মানুষ হত্যা সমর্থন করে না, অথচ তাই হচ্ছে, কেন হচ্ছে।
এ মহান শাহাদাতের শিক্ষা ও নির্দেশনার উপলব্ধি ও যথাযথ কর্মসূচীর অভাবে দ্বীন বিকৃত বিপর্যস্ত হয়ে গেছে, কেবলাভূমি আল আরব-মিল্লাত ও মানবতা বাতিল জালেম এজিদবাদের কবলে চলে গেছে, সমগ্র মিল্লাত পথহারা হয়ে পড়েছে। এ মহান শহীদ দিবসের শিক্ষা ও নির্দেশনার উপলব্দি এবং সম্মিলিত বাস্তবায়নের কর্মসূচীর মধ্যেই রয়েছে আমাদের ঈমানী অস্তিত্ব, দ্বীন, মিল্লাত ও মানবতার সার্বিক পুনরুত্থান কেবলাভূমির পূনঃরুদ্ধার এবং সমগ্র মানবতার মুক্তি।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি