মালয়েশিয়ায় প্রবাসী অপহরণ: নরসিংদীতে ৬ মুক্তিপণ আদায়কারী গ্রেপ্তার
২১ ডিসেম্বর ২০১৮, ০৭:২০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় নাজমুল ইসলাম নামে মাদারীপুরের এক প্রবাসী অপহরণের ঘটনায় মুক্তিপণ আদায়ের অভিযোগে নরসিংদী থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার ১৯ ডিসেম্বর বুধবার তাদের গ্রেপ্তার করেন। রায়পুরার বাহেরচর ও শহরের আরশীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান রুপণ কুমার। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো: রায়পুরার চরসুবুদ্ধি এলাকার মোগল হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩২), আটকান্দি এলাকার হানিফ মিয়ার ছেলে রিহাদুল ইসলাম (২০), হাসনাবাদ এলাকার স্বপন মিয়ার ছেলে হৃদয় (২১), বাহের চর গ্রামের রুবেল মিয়ার স্ত্রী সুরাইয়া বেগম (৩০), সদাগর ফরাজীর ছেলে জহিরুল হক (৬০), মোমেন মিয়ার ছেলে সাকিল (১৯)।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর মাদারীপুরের ভাঙ্গা থানার নুরুল ইসলামের ছেলে মালয়েশিয়া প্রবাসী নাজমুল ইসলাম মালয়েশিয়ায় অপহরণ হয়। পরদিন ১৬ ডিসেম্বর মালয়েশিয়া থেকে ফোন করে নাজমুলের পরিবারের নিকট ২ লাখ রিংগিত মুক্তিপণ দাবী করা হয়। নাজমুলের পিতা নুরুল ইসলাম অপহরণকারীদের সঙ্গে দরকষাকষি করে ৫ লাখ টাকা দিতে রাজি হয়।
এসময় কোথায় কিভাবে মুক্তিপণের টাকা দিতে হবে জানতে চাইলে অপহরণকারীরা নরসিংদীর ভেলানগরে টাকা নিয়ে যাওয়ার জন্য বলে। কথামতো নাজমুলের পরিবার ১৮ ডিসেম্বর নরসিংদীতে আসেন এবং অপহরণকারীদের দেওয়া বাংলাদেশের মোবাইল নম্বরে যোগাযোগ করেন। একপর্যায়ে নরসিংদীর ভেলানগরে দেখা করে এক জনকে ১০ হাজার টাকা প্রদান করেন। এসময় তাদের কথাবার্তায় সন্দেহ হলে অপহৃত নাজমুলের পরিবার ঘটনাটি নরসিংদীর পুলিশ সুপারকে অবগত করেন।
পরে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার কৌশলে মালয়েশিয়ায় অপহরণকারী চক্রের সাথে কথা বলেন এবং মালয়েশিয়া পুলিশে অবগত করা হলে সেখানকার পুলিশ অপহৃত নাজমুলকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় পৃথক অভিযান চালিয়ে রায়পুরার বাহেরচর ও শহরের আরশীনগর এলাকা থেকে এক নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেন।
বিভাগ : নরসিংদীর খবর
বিষয় : নরসিংদী
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি