নরসিংদীতে ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত
০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় তনয়া ইসলাম (১৯) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত তনয়া ইসলাম নরসিংদী সরকারি কলেজের অনার্স (রসায়ন) ২য় বর্ষের ছাত্রী ও নরসিংদীর মনোহরদী উপজেলার মোরশেদুজ্জামান শেখের মেয়ে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ জানায়, ওই ছাত্রী মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার