নরসিংদীতে “পাট ও পাট পণ্যের আভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি” শীর্ষক মতবিনিময় সভা
২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে “পাট ও পাট পণ্যের আভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর বাস্তবায়ন” শীর্ষক উদ্ধুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর নরসিংদীর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমরুল কায়েস । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ।
নরসিংদী পাট অধিপদপ্তরের মূখ্য পরিদর্শক মাহবুব হোসেন অনুষ্ঠান সঞ্চালনা এবং পাট ও পাট পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি সম্পর্কিত মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাট অধিদপ্তর নরসিংদীর পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএমসি জুট মিলের মহাব্যবস্থাপক গাজী শাহাদাত হোসেন, জনতা জুট মিলের মহাব্যবস্থাপক গোলাম সারোয়ার।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাট উন্নয়ন সহকারী খোরশেদ আলম, পাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোস্তাক আহমেদ ভূইয়া, জাতীয় পাট খাত কমিটির সদস্য ও মাহ্বুব জুটেক্স এর পরিচালক মারজিয়া মুনমুন, পাট চাষী আব্দুল কাদের প্রমূখ।
সভায় প্রধান অতিথি বলেন, আমাদের দেশে পাট পণ্যের বিশাল ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। সেই জন্য কৃষকদের পাট চাষে উৎসাহিত করতে হবে, পাট নিয়ে গবেষণা করতে হবে। উচ্চ ফলনশীল পাট চাষ করতে হবে। কারণ সারা পৃথিবীতে পাট পণ্য এর চাহিদা রয়েছে। দেশে কঠিনভাবে পলিথিন নিষিদ্ধ করে সর্বত্র পাটের ব্যবহার বৃদ্ধি করতে হবে। আজ পলিথিনে ফসলী জমি, নদী নালা, খাল বিল বিষাক্ত হয়ে গেছে। পলিথিনের কারণে পানিতে মাছ ও বাচঁতে পারে না। এর প্রতিকার দরকার। এখনই এর প্রতিকার না করলে আগামী প্রজন্মের নিকট আমরা দায়ী থাকবো।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা