গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের দায়ে নরসিংদী প্রেসক্লাবের দুই সদস্য বহিষ্কার
০৮ মে ২০২৫, ১১:০৭ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের দায়ে নরসিংদী প্রেসক্লাবের দুই সদস্য এম.এ আউয়াল ও এ এইচ ভূইয়া সজলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। নরসিংদী প্রেসক্লাবের সভাপতি সমকাল প্রতিনিধি মো: নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক দৈনিক দিনকাল ও ৭১ টিভির প্রতিনিধি মো: মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৫ মে বিকেলে নরসিংদী প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, দুই সদস্যের বিরুদ্ধে ক্লাবের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য বিরোধী, স্বার্থের পরিপন্থী এবং ক্লাবের শৃঙ্খলা বিরোধী সাংবাদিকতা ও নীতি বহির্ভূত কার্যকলাপের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। ১৩ এপ্রিল কার্যনির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী দুইজনের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে কেন তাদের সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হবে না, মর্মে ৭ দিনের সময় দিয়ে নোটিশ প্রদান করা হয়।
নোটিশ পাওয়ার পর তারা ক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদককে অকথ্যভাষায় গালমন্দ করেন। নির্ধারিত সময়ের মধ্যেই তারা নোটিশের জবাবও দাখিল করেন। পরবর্তীতে তারা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা (জেলা প্রশাসক) বরাবরে সভাপতি/সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একটি লিখিত মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেন।
এ প্রেক্ষিতে ৪ মে ক্লাবের মাসিক সভায় তাদের জবাব বাতিলের বিষয়ে বিশদ আলোচনা হয়। তাদের দাখিলকৃত জবাবে ক্লাবের কার্যনির্বাহী পরিষদ সন্তুষ্ট না হয়ে নরসিংদী প্রেসক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১১ এর ধারা ১১(৬) অনুযায়ী তাদের সাধারণ সদস্য পদ থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়। যা ৫ মে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় অনুমোদিত হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি