বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নরসিংদীতে মানববন্ধন
০৫ অক্টোবর ২০১৯, ০১:৪১ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নরসিংদীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে নরসিংদী প্রেসক্লাবে এ কর্মসূচী পালন করা হয়।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) নরসিংদী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচীতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
এসময় দেশের শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীর বেতন হতে ১০% কর্তন বন্ধের দাবী জানিয়ে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, দেশের শিক্ষাব্যবস্থার মূল চালকের ভূমিকায় ৯৭% বেসরকারি শিক্ষক। এই বৃহৎ শিক্ষক সমাজকে অমর্যাদা, লাঞ্চনা, বঞ্চনা ও বৈষম্যের শিকার করে মানসম্মত শিক্ষার প্রত্যাশা করা অমূলক। শিক্ষার মানোন্নয়নে বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা, মর্যাদা ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা জরুরি। কেননা গুণগত মানের মেধাবী শিক্ষক ছাড়া মেধাবী দক্ষ জনশক্তি তৈরি সম্ভব নয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ও শিক্ষকদের মানোন্নয়নে আগামী “মুজিব বর্ষে” বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঐতিহাসিক ঘোষণা দেবেন বলে প্রত্যাশা করেন শিক্ষক নেতৃবৃন্দ।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ফজলুল হক ফকির, যুগ্ম মহাসচিব আব্দুল জব্বার, নরসিংদী জেলা শাখার সভাপতি মো: নূর হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো: আফজাল হোসেন কাজল, সাংগঠনিক সম্পাদক মো: তোফাজ্জল হোসেন, শিবপুর উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান, রায়পুরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার