নরসিংদীতে আল-ইহ্সান যুব সংঘের পথচলা শুরু
০৩ নভেম্বর ২০১৯, ০৭:৫৪ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ এএম
নিজস্ব প্রতিবেদক:
“মানুষ মানুষের জন্য মানবতার কল্যাণে এগিয়ে আসুন” এই স্লোগানকে সামনে রেখে পথচলা শুরু করেছে আল-ইহ্সান যুব সংঘ। ৩ নভেম্বর (রবিবার) সকাল ১০ ঘটিকায় নরসিংদীর মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের পাথরপাড়া হাজী মার্কেটে সম্পুর্ন অরাজনৈতিক ও সেবামূলক সামাজিক সংগঠন আল-ইহ্সান যুব সংঘের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাহাবুবুল হাসান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব্ কমার্স এর পরিচালক ও আল-ইহ্সান যুব সংঘের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ মোতালিব হোসেন।
আল-ইহ্সান যুব সংঘের সভাপতি মোঃ এমদাদুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল হালিম খান, ইউপি সদস্য মজিদ খান, সাবেক ইউপি সদস্য আবদুল আলিম, বিশিষ্ট শিল্পপতি আইয়ুব আলী, সংগঠনের সাংগ্রহিক সম্পাদক মাসুদ রানা। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।
আল-ইহ্সান যুব সংঘের সভাপতি এমদাদুল হক বলেন এলাকার মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধ এবং সমাজের গরিব মেয়েদের বিবাহ, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্যে আল-ইহ্সান যুব সংঘ নামে একটি অরাজনৈতিক ও সেবামূলক সামাজিক সংগঠন গঠন করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার