পলাশে নির্যাতিত বৃদ্ধ দম্পত্তিকে নিজ বাড়িতে ফিরিয়ে নিলেন পুলিশ
১১ নভেম্বর ২০১৯, ০৯:৩১ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে চুরির অপবাদ দিয়ে আ. আহাদ খান (৬৬) নামে এক বৃদ্ধকে নির্যাতনের অভিযোগের ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করার পর থেকে আসামীদের ভয়ে গ্রামছাড়া ছিলো বৃদ্ধ দম্পত্তি। এ নিয়ে গত ১০ নভেম্বর (রোববার) দি নরসিংদী টাইমসসহ বিভিন্ন স্থানীয় পত্রিকায় “পলাশে চুরির অপবাদে বৃদ্ধকে নির্যাতন; ইউপি সদস্য সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করে বিপাকে পরিবার” শিরোনামে খবর প্রকাশের পর বিষয়টি নজরে আসে নরসিংদী পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারের। পরে তিনি তাৎক্ষণিক পলাশ থানা পুলিশকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলে থানা পুলিশ ওই বৃদ্ধ দম্পত্তিকে খুঁজে বের করেন। পরে সোমবার (১১ নভেম্বর) দুপুরে থানা পুলিশ ওই বৃদ্ধ দম্পত্তিকে তাদের নিজ বাড়ী চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে নিয়ে যান।
এ বিষয়ে পলাশ থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, মিডিয়ায় খবর প্রকাশের পর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে ওই বৃদ্ধ দম্পত্তিকে খুঁজে বের করে তাদের নিজ বাড়িতে ফিরিয়ে নেয়া হয়েছে। শুধু তাই নয়, ওই বৃদ্ধ দম্পত্তি যেনো তাদের নিজ বাড়ীতে বহাল তবিয়তে থাকতে পারে এবং বিরোধীরা যাতে কোনপ্রকার উত্যাক্ত করতে না পারে সে বিষয়েও পুলিশি তদারকি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ওই বৃদ্ধ দম্পত্তির সম্পত্তি হাতিয়ে নেয়ার পায়তারায় লিপ্ত ছিল দীর্ঘদিন ধরে। এর অংশ হিসেবে সে বৃদ্ধ দম্পত্তিকে জমি বিক্রি করে দিতে বলে। জমি বিক্রি করতে রাজি না হওয়ায় চুরির অপবাদ দিয়ে বিকাল ৪ টা থেকে রাত ১০টা পর্যন্ত অমানবিক নির্যাতন চালায় স্থানীয় ইউপি সদস্যসহ ১৪ জন অভিযুক্তরা। এ ঘটনায় ওই বৃদ্ধ দম্পত্তি আদালতে মামলা করার পর আসামীদের প্রাণ-নাশের হুমকির কারণে আড়াই মাস ধরে গ্রামছাড়া ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি