মেসির জুতোতেই জাদু!
২৪ ডিসেম্বর ২০১৭, ১১:০৫ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
অনলাইন ডেস্ক
লিওনেল মেসি তাহলে ‘এল ক্লাসিকো’র রাজা! দ্বৈরথটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার (২৫) সঙ্গে সবচেয়ে বেশি ‘অ্যাসিস্ট’ (১৪) করানোর রেকর্ডও তাঁর। এর মধ্যে গতকাল বার্সা–সতীর্থ অ্যালেক্স ভিদালকে দিয়ে করানো শেষ গোলটি যোগ করেছে নতুন মাত্রা। সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ করা সময়ে ভিদালকে পাস দেওয়ার মুহূর্তে মেসির পায়ে যে মাত্র একটি জুতো!
তাৎক্ষণিকভাবে অনেকেই হয়তো তা খেয়াল করেননি। কিন্তু ক্যামেরার চোখ এড়ায়নি। বল নিয়ে মার্সেলোকে পেছনে ফেলার সময় মেসির ডান পায়ের বুট খুলে যায়। কিন্তু গোলের নেশায় মরিয়া বার্সা ফরোয়ার্ড সে জন্য থামবেন কেন? ডান পায়ে শুধু সাদা মোজা নিয়ে এক দৌড়ে বাইলাইন থেকে বাঁ পায়ে কাট ব্যাক করেন মেসি। রিয়াল মাদ্রিদ বক্সের ভেতর থেকে ঠান্ডা মাথার শটে স্কোরলাইন ৩-০ করেন ভিদাল।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন তুলেছে মেসির এই এক পায়ের জুতোর জাদু। ব্যাপারটা যেন ‘নো বুট নো প্রবলেম’! তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে উদ্দেশ করে এক মেসি–ভক্তের মজার টুইট, ‘মেসি মাত্রই একটা গোল বানাল এক পায়ের বুটে। রোনালদো হয়তো হাইহিল পরে ক্লান্ত।’

বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও