নরসিংদীতে আরও ১৮ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৫৬৩ জন
০১ জুন ২০২০, ১১:৩১ পিএম | আপডেট: ১৬ মে ২০২৬, ০২:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে নতুন করে আরও ১৮ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) ৯৫টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে প্রাপ্ত ফলাফলে ১৮টি পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫৬৩ জনে। সোমবার (০১ জুন) রাতে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে ১৫ জন নরসিংদী সদর থানা এলাকার, ০১ জন পলাশ থানার, ০১ জন মনোহরদী থানার ও ০১ জন শিবপুর থানার।
এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নরসিংদী জেলায় মোট ৫৬৩ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এরমধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩৯৪ জন, রায়পুরাতে ৪১ জন, শিবপুরে ৩৭ জন, বেলাবোতে ৩৭ জন,পলাশে ৪০ জন ও মনোহরদীতে ১৪ জন ।
এখন পর্যন্ত জেলায় আইসোলেশনমুক্ত হয়েছেন ২০১ জন। হাসপাতাল আইসোলেশনে আছেন ২৩ জন, হোম আইসোলেশনে ৩১৪ জন। মারা গেছেন মোট ০৭ জন, এরমধ্যে নরসিংদী সদরে ০৫ জন, পলাশে ০১ জন ও বেলাব উপজেলায় ০১ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর