পলাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
১২ জুন ২০২১, ০৮:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরঞ্জন রায়( ৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) সকালে টিভির এন্টেনা ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই বৃদ্ধের মৃত্যু হয় বলে জানা যায়।
পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ধলাদিয়া গ্রামের মৃত রাজেন্দ্র রায়ের ছেলে নিরঞ্জন রায় পেশায় একজন কাঠ মিস্ত্রি।
নিরঞ্জন রায়ের স্বজনরা জানান, সকালে সবাই যার যার মত কাজে চলে যাবার পর নিরঞ্জন টিভির নষ্ট এন্টেনা ঠিক করতে গিয়ে তারের সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে থাকেন। পরে পাশের বাড়ির লোক মন্দিরে যাওয়ার সময় দেখতে পান এন্টেনা হাতে নিরঞ্জন মাটিতে পড়ে আছেন। এসময় তাকে উপজেলা স্থ্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ নাসির উদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা