পলাশে গ্রামপুলিশের প্রশিক্ষণ কর্মশালা শুরু
১৭ জানুয়ারি ২০২২, ০৬:৩৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে গ্রাম পুলিশের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এই কর্মশালার উদ্বোধন করা হয়।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে ও পলাশ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের "আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা" শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে জুম কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের অতিরিক্ত সচিব ও পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) মো.আবু বকর সিদ্দিক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিটিউটের গবেষনা কর্মকর্তা ও অনুষদ সদস্য রিসোর্স পারসন মনিকা মিত্র। তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৪ টি ইউনিয়নের ৪০ জন গ্রামপুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা