বিগত ১৫ বছরের অন্যায় জুলুম কেউ যদি ফিরিয়ে আনতে চায় পরিণতি হবে ভয়াবহ :ড. আবদুল মঈন খান
১৬ মার্চ ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আইনের শাসন বিশ্বাস করি বলেই, আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করতে পেরেছি। বিগত ১৫ বছর অন্যায়, জুলুম, অত্যাচার এই পলাশকে ঘায়েল করেছিল। পলাশে যদি কেউ সেই বিগত ১৫ বছরের অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন অথবা বিশৃঙ্খলা করতে চায় তাহলে এর পরিনাম হবে ভয়াবহ।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় ঘোড়াশাল পৌর অডিটোরিয়াম প্রাঙ্গনে পৌর বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, যারা ৫ই আগষ্টের আগে আওয়ামীলীগের হয়ে এই পলাশে সন্ত্রাসী করত, তারা বিএনপির ভিতর ঢুকে কোন অন্যায় কাজ করবে আমরা সেটা হতে দেব না। কেউ যদি কোন কালো টাকা ও অর্থের বিনিময়ে কোন আওয়ামী সন্ত্রাসীকে বিএনপির কমিটিতে স্থান দেয় আমরা তা প্রতিহত করব।
ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও উপজেলা যুবদলের সভাপতি নিছার আহমেদ খান প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা