ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত
১৭ নভেম্বর ২০১৯, ০৪:৩৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ নভেম্বর) বিকেলে পলাশের ডাংগা শান্তানপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
ডাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহার খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউছার ভূইয়ার পরিচালনায় আরো বক্তৃতা করেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবীর মৃধা, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক ও ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাইসহ আরো অনেকে।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাইকে সভাপতি ও কাউছার ভূইয়াকে সাধারণ সম্পাদক করে ডাংগা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারী উল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সেনু, জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতনসহ বিভিন্ন ইউনিয়ন পৌরসভা ও স্থানীয় নেতাকর্মীগণ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা