পলাশে জঙ্গিবাদ-সন্ত্রাস ও গুজব এড়াতে পুলিশের সচেতনতামূলক সভা
২৩ নভেম্বর ২০১৯, ০১:৪৫ এএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০২:১৮ পিএম
পলাশ প্রতিনিধিঃ
“আমার সন্তানের খেয়াল রাখি' জঙ্গিবাদ-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে থানা পুলিশের জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) জুমুআ নামাজের আগ মুহুর্তে থানা পুলিশের উদ্যোগে পৃথকভাবে উপজেলার মসজিদগুলোতে পুলিশের পক্ষ থেকে এ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
এরই অংশ হিসেবে পলাশ থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন পলাশ নতুন বাজার জামে মসজিদে নামাজ আদায় করেন।
এসময় ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাস মুক্ত সোনার বাংলা দেশ গড়তে সামাজিক সচেতনতা জরুরি। ওসি বলেন, আমার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, তা দেখার দায়িত্ব আমার। সন্তান ভুল পথে যাচ্ছে কী না, কোনো অসৎ ব্যক্তির সাথে মিশছে কী না, সে খেয়াল আমাকেই রাখতে হবে। তবে-ই সম্ভব জঙ্গিবাদ মুক্ত-সন্ত্রাস মুক্ত সোনার বাংলাদেশ গড়া।
এসময় গুজব এড়াতে সামাজিক সচেতনতা বাড়াতে ওসি বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দেশে লবণ সংকট হয়েছে এমন গুজব জড়িয়ে অধিক টাকা হাতিয়ে নিতে চাচ্ছে। সেক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা নিজেরা নিজ অবস্থানে সচেতন হলে কোনো অসাধু ব্যবসায়ী বা কোনো চক্র সফল হবে না। তাই যার যার অবস্থান থেকে এসব গুজবের বিরুদ্ধে সচেতন হয়ে প্রতিবাদ করার জন্যও আহ্বান জানান ওসি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা