পলাশে কর্মহীন পরিবারে মুরগিসহ ঈদ সামগ্রী বিতরণ
২৩ মে ২০২০, ০৩:০৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম
আল-আমিন মিয়াঃ
নরসিংদীর পলাশে করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া চার শতাধিক পরিবারে একটি করে মুরগিসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘পরী’ নামের একটি সামাজিক সংগঠন। শনিবার (২৩ মে) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ৪ নং ওয়ার্ড ভূঁইয়ার ঘাটে ওই সংগঠনটির নিজ কার্যালয় থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসব করেন উপজেলার ১০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান সমন্বয়ক আল-মুজাহিদ হোসেন তুষার ও পরী সংগঠনের পরিচালক মাকসুদুর রহমান।
এসময় মাকসুদুর রহমান জানান, দেশে করোনা সংকট শুরু থেকেই সামাজিক সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি উপজেলার কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে একবার ৩০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত রেখেছে পরী সংগঠন। তাছাড়া ঈদুল ফিতর উপলক্ষে পরী সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে গত দুই দিন ধরে চার শতাধিক দরিদ্র পরিবারে একটি করে মুরগি, এক কেজি করে সুগন্ধি চাল, পাঁচ কেজি চাল, এক কেজি তেল, এক কেজি ডাল, এক কেজি লবণ, একটি সেমাইয়ের প্যাকেট, দুধ, চিনি ও আলু পেয়াজ সহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা সংকট থাকাকালীন সময় পর্যন্ত কর্মহীন দরিদ্র পরিবারে পরী সংগঠনের পক্ষ থেকে সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান মাকসুদুর রহমান।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি