উদ্দীপ্ত তারুণ্য’র এক বছর পূর্তি উপলক্ষে অসহায়দের মাঝে খাবার বিতরণ
১১ আগস্ট ২০২০, ১০:২৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৩২ পিএম
ফারদিন হাসান দিপ্ত:
নরসিংদী জেলার পলাশ উপজেলার সামাজিক সংগঠন ‘উদ্দীপ্ত তারুণ্য’র এক বছর পূর্তি উপলক্ষে ঘোড়াশাল রেল স্টেশন সংলগ্ন বস্তি এলাকার অসহায় দরিদ্রদের মাঝে একবেলা খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে খাবার বিতরণ করেন উদ্দীপ্ত তারুণ্য পরিবারের সদস্যরা।
“আমাদের কাছে একটি হাঁসি মানে একটি সুন্দর পৃথিবী ও রক্তের অভাবে যাবে না আর একটি প্রাণ, আমরা আছি হাজারো তরুণ তরুণী করব রক্তদান” এই স্লোগান নিয়ে গত বছরের এই দিনে যাত্রা শুরু হয় ‘উদ্দীপ্ত তারুণ্য’ পরিবারের। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনার পাশাপশি করোনা দূর্যোগের শুরু থেকেই এই পরিবারের সদস্যরা নিজস্ব অর্থায়নে সময় উপযোগি সিদ্ধান্ত নিয়ে মানুষের সেবায় নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।
উদ্দীপ্ত তারুণ্য পরিবারের সদস্যরা জানান, মানুষের মুখে হাঁসি ফোটাতে প্রতিষ্ঠার পর থেকেই আমরা নানা ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। এর অন্যতম হলো, আমরা এ পর্যন্ত ১৯৫ জন মানুষকে বিনামূল্যে রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন, গরীব মেধাবী স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের অনুদান প্রদানসহ মাদক বিরোধী সচেতনতা তৈরিতে কাজ করছি।
এছাড়া করোনা দূর্যোগের শুরু থেকেই এই পরিবারের নিজস্ব অর্থায়নে সচেতনতামূলক লিফলেট বিতরণ, উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে জীবানুনাশক স্প্রে, বিভিন্ন ধরনের মাস্ক বিতরণ, মাহে রমজান উপলক্ষ্যে রান্না করা খাবার বিতরণ, দুস্থ্য পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও প্রতি ঈদে অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরণসহ নানা ধারণের কার্যক্রম পরিচালনা করে আসছি।
এই পরিবারের সদস্যরা আরো জানান, আমরা ১ বছর পূর্তি উপলক্ষ্যে উৎসবমূখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান করতে পারতাম। কিন্তু বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা এবার ভিন্নভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। এর মধ্যে অসহায়দের মাঝে খাবার বিতরণ, ঘোড়াশাল পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে আলাদা আলাদা দিনে বৃক্ষরোপণ কর্মসূচী পালন ও রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। পর্যায়ক্রমে এসব কর্মসূচি পালন করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি