রায়পুরায় নদী ভাঙনে বিলীন ১৫টি বসতঘর, ঝুঁকিতে ২ হাজার পরিবার
২১ জুন ২০২২, ০৬:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে ১৫ টি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র। সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার (২১ জুন) বিকেল পর্যন্ত উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের মহিষবেড় গ্রামের ১৫ টি বসতঘর ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়াও ভাঙন আতংকে আছেন প্রায় দুই হাজার পরিবার।
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ বিকট শব্দে নদীতে ভাঙন শুরু হয়। আধা ঘন্টার মধ্যেই বিলীন হয়ে যায় ৫ টি বসতঘর। পরে রাতেই মসজিদের মাইকে ভাঙনের কথা ঘোষণা করা হলে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে ঘুমন্ত কয়েক পরিবারকে নিরাপদে সরিয়ে নেয় । তবে ঘরের ভিতর থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ আসবাবপত্র বের করে আনা সম্ভব হয়নি। সকাল হতে হতে ভাঙনের কবেল পড়ে আরও পাঁচটি বসতঘর। মঙ্গলবার বিকেল পর্যন্ত এই এলাকার মোট ১৫ টি বসতঘর মেঘনায় বিলীন হয়ে গেছে।
এদিকে, ভাঙন আতংকে আছেন চরসুবুদ্ধি ইউনিয়নের মহিষবেড় গ্রামের অন্তত দুই হাজার পরিবার। গেল আট বছরে মহিষবেড় গ্রামের দেড় শতাধিক পরিবার নদী ভাঙনের শিকার হয়ে বসতভিটা হারিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানতে চাইলে রায়পুরার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন বলেন, চরসুবুদ্ধির মহিষবেড় এলাকার ভাঙনস্থল ইতোমধ্যে পরিদর্শন করেছি। যাদের বসতভিটা বিলীন হয়ে গেছে তাদের একটি তালিকা তৈরী করা হচ্ছে। সরকারীভাবে ক্ষতিগ্রস্তদের নতুন আশ্রয়নের ব্যবস্থা করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর