রায়পুরার বাঁশগাড়ীতে অস্ত্র গুলিসহ ৫ জন গ্রেপ্তার
১৬ মার্চ ২০২৩, ০৬:৩৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরার বাঁশগাড়িতে পুলিশী বিশেষ অভিযানে ২টি লোহার তৈরি দেশীয় ওয়ান সুটারগান ও ৪ রাউন্ড কার্তুজসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে বাশঁগাড়ী ইউনিয়নের হাজীবাড়ি বালুয়াকান্দি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
রায়পুরা থানার উপপরিদর্শক ইকবাল ইউসুফ এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো, আবু হানিফা (৩৫), ফারুক (৩১), রাসেল (৪০), আলী আজগর (২৯) এবং কবির (২৮)। তারা সকলে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থক। গত ২ জানুয়ারী থেকে অস্ত্র ও হাতবোমাসহ আশারাফুল হক কারাগারে রয়েছেন।
এঘটনায় পুলিশ বাদী হয়ে রায়পুরা থানায় আগ্নেয়াস্ত্র বহন ও ব্যবহার আইন ১৮৭৮ ধারায় করেছে। বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাঁশগাড়িতে বর্তমান ইউপি চেয়ারম্যান জাকির হাসান রাতুল ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হক সরকার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। দুই গ্রুপের মধ্যে কিছুদিন পর পর থেমে থেমে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের নামে চলে লুটপাট ও নৈরাজ্য।
রায়পুরা থানার উপপরিদর্শক ইকবাল ইউসুফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে এর আগেও অস্ত্র রাখা, লুটপাট, ভাঙচুর ও অগ্নি সংযোগসহ একাধিক মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার