শিবপুরে পিকআপ-নসিমন-সিএনজির ত্রিমুখী সংঘর্ষ, নসিমন চালক নিহত
০৪ ডিসেম্বর ২০২০, ০৮:১৯ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে পিকআপ-নসিমন- সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ইউসুফ আলী (৬০) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। শুক্রবার দুপুরে ইটাখলা-মঠখলা আঞ্চলিক মহাসড়কের উপজেলার জামতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী উপজেলার পোড়ানদিয়া এলাকার মৃত হাসান আলীর ছেলে।
শিবপুর থানা পুলিশ জানায়, শুক্রবার দুপুরে একটি যাত্রীবাহি সিএনজি ও নসিমন ইটাখলা থেকে শিবপুরের দিকে যাচ্ছিলো। আর পিকআপটি শিবপুর থেকে ইটাখলার দিকে যাচ্ছিলো। যাত্রীবাহি সিএনজিটি উপজেলার জামতলা এলাকায় যাত্রী নামানোর জন্য থামলে পিছন থেকে নসিমনটি সিএনজিকে ধাক্কা দিয়ে পিকআপের সাথে সংঘর্ষ হয়। এসময় নসিমন চালক ইউসুফ আলী সিএনজি থেকে ছিটকে রাস্তায় পড়লে তার মাথার উপর দিয়ে পিকআপের চাকা যায়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
শিবপুর থানার উপ-পরিদর্শক মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ইটাখলা হাইওয়ে ফাড়িঁতে প্রেরণ করি। আর দূর্ঘটনা স্থল থেকে সিএনজি, নসিমন আর পিকআপ আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার