শিবপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে তিনজন নিহত, আহত ৫
১২ মে ২০২১, ০৪:০২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। বুধবার (১২ মে ) দুপুর দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিগড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
তাৎক্ষনিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার ও স্থানীয়রা জানান, একটি যাত্রীবাহি লোকাল বাস ভৈরব থেকে ঢাকা যাওয়ার পথে সৃষ্টিগড় পৌঁছালে বিপরীত দিক থেকে যাওয়া সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক ও এক নারীসহ তিনজন নিহত ও মাইক্রোবাসটির আরও ৫ জন আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ইটাখোলা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হাতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে।
যাত্রীবাহি বাসটি বেপরোয়া গতিতে অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটিকে চাপা দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ। এ দুর্ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর