শিবপুরে ভ্যাকসিন সংরক্ষণে কেন্দ্রগুলোতে ফ্রিজ প্রদান
০৪ আগস্ট ২০২১, ০৫:১৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ এএম
এস এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সফল করতে প্রস্তৃতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদের অর্থায়নে ইউনিয়ন টিকাদান কেন্দ্রগুলোতে ভ্যাকসিন সংরক্ষণের জন্য ফ্রিজ প্রদান করা হয়েছে। বুধবার (৪ আগষ্ট) বিকালে উপজেলা পরিষদ মাঠে ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ২০টি ফ্রিজ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহানা আহমেদ এর নিকট হস্তান্তর করেন।
এসময় ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান বলেন, টিকা সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফলে আমরা উপজেলা পরিষদের অর্থায়নে ইউনিয়ন পর্যায়ে কেন্দ্রগুলোতে টিকা সংরক্ষণের জন্য ফ্রিজ প্রদান করেছি। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খানের নির্দেশনায় ইউনিয়নগুলোতে ফ্রিজ প্রদানসহ প্রচার প্রচারনা, টিকা কেন্দ্রগুলোতে নিরাপত্তা, স্বেচ্ছাসেবক টিম, তালিকাসহ সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফারহানা আহমেদ বলেন, উপজেলার ৯টি ইউনিয়নে করোনা টিকা প্রদান সফল করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনা টিকা, ইপিআই টিকা ও জরুরী ঔষধপত্র সংরক্ষণের জন্য ইউনিয়ন ভিত্তিক ফ্রিজ দেওয়া হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান, উপজেলা প্রকৌশলী আফির হোসেন ভূঞা প্রমুখ।
আগামী ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী (ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে) কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা