শিবপুর উপজেলা চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
০৫ মার্চ ২০২৩, ০৫:৪১ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ এএম
শিবপুর প্রতিনিধি:
সন্ত্রাসীদের গুলিতে আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খানের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় শিবপুর উপজেলা ইমাম পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স মসজিদে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ইমাম পরিষদের সহ সভাপতি হাফেজ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মোখতার হোসাঈনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ইমাম পরিষদের সহ সভাপতি মুফতী শেখ আব্দুল কাইয়ুম, মুফতী মোশাররফ হোসাঈন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ বিন এনাম শিবপুরী, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, ইফতেখার উদ্দিন খান নিপুন, শেখ কাউছার প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুল বাছেত কাসেমী।
সভায় আসছে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শিবপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ইমামদের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়। সভায় দ্রব্যমূল্য যাতে রমজানে না বাড়ানো হয়ে সেজন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান ইমাম পরিষদ।
উল্লেখ্য গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের বাজার সড়কের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুনুর রশীদ খান। তিনজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে গুলি ছুড়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা