জামায়াত নেতার মুক্তি ও নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৩ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি ও দলের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকালে শহরের শিক্ষা চত্বরে জেলা জামায়াতের উদ্যোগে এ সমাবেশ করা হয়। এছাড়া একই দাবিতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শহরে বিক্ষোভ সমাবেশ করে দলটি।
এর আগে এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্লোগান দেয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরে শিক্ষা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোসলেহ উদ্দিন, সেক্রেটারি জেনারেল অধ্যাপক আমজাদ হোসেন, সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মকবুল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর ৬ মাস সরকারের কাছে ন্যায় বিচারের আশা ছিলেন জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। কিন্তু ৬ মাসেও এটিএম আজহারুল ইসলামের মুক্তি হয়নি। এ সরকারও ফ্যাসিস্ট সরকারের পথ ধরে হাটছে। অবিলম্বে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। এছাড়া দ্রুত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেয়া দাবি জানানো হয় সমাবেশে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ